বিশ্বকাপ ক্রিকেটে রুবেল হোসেনের অনবদ্য নৈপূণ্যে বাংলাদেশ ইংল্যান্ডকে পরাজিত করার পর চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির আইনজীবী রুবেলের বিরুদ্ধে মামলায় না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।রুবেলের কৃতিত্বে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠার পর সু্প্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কুমার দেবুল দে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে নিজের মন্তব্য তুলে ধরেন কুমার দেবুল দে । তার ফেসবুক স্ট্যাটাসটি নিম্নে তুলে ধরা হলো:
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, একজন পেশাজীবী হিসেবে হ্যাপির পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলায় লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপির আইনজীবী হিসেবে এখনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম।ভবিষ্যতে অত্র মামলাটি পরিচালনা করার জন্য হ্যাপির পক্ষে অন্য কোনো আইনজীবী নিয়োগ করা হলে আমার কোনো আপত্তি নেই। আর এখন থেকে আমি আর হ্যাপির আইনজীবী নই। শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল!!!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন