টসে হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম দুই উইকেট হারানোর পর সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনেই তুলে নেন অর্ধশতক।
তবে অর্ধশতক তুলে নেয়ার পরই আউট হয়ে যান সৌম্য। রিয়াদের সাথে ৯০ রানের জুটি গড়ার পর আউট হন তিনি। এটি ওয়ানডে ক্যারিয়ারে সৌম্যর প্রথম হাফ সেঞ্চুরি। ৫৫ বলে অর্ধশত পূরণ করেন বা হাতি এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫৮ বলে ৫১ করে আউট হন।
ড্যানিয়েল ভেট্রোরির করা ২৮তম ওভারের চতুর্থ বলে উঁচু করতে মারতে গিয়ে লং অফে কোরি অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন সৌম্য।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪ রানের সময় ট্রেন্ট বোল্টের বলে পরিস্কার বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ইমরুল কায়েস। ১৯ মোকাবেলা ২ রান করেন তিনি।
কায়েসের পর ফিরে গেছেন তামিম ইকবালও। এবারও শিকারি সেই বোল্ট। দশম ওভারের চতুর্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা কোরি অ্যান্ডারসনের হাতে ধরা পড়েন তামিম। ২৭ বল খেলে দুই চারে ১৩ রান করেন তামিম।
বাংলাদেশ দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন দুই বা হাতি ব্যাটসম্যান তামিম ইকবার ও ইমরুল কায়েস।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৯ ওভারে ১১২/৩। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান।
শুক্রবার ‘এ’ গ্রুপের ৩৭তম ম্যাচে হ্যামিল্টনে মুখোমুখি হচ্ছে দু’দল। এরই মধ্যে দু’দলই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফির বদলে দলে অর্ন্তভূক্ত হয়েছেন নাসির হোসেন এবং আরাফাত সানির পরিবর্তে তাইজুল ইসলাম।
মন্তব্য
মতামত দিনj1
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন