সর্বশেষ

জরিমানার কবলে টাইগাররা

ঢাকা: রুদ্ধশ্বাস ম্যাচে ঐতিহাসিক জয়ের পর শাস্তির মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে স্লো ওভার রেটের কারণে পুরো দলকেই জরিমানা করা হয়েছে।
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সোমবার তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাডিলেডের ওভালে গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে। এই কারণে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ম্যাচ ফির ৪০ শতাংশ এবং দলের বাকি সদস্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।ম্যাচ ফির একটা অংশ জরিমানা দিতে হলেও তা হয়তো মাশরাফিদের খুব একটা ভাবাচ্ছে না। এই ম্যাচেই ১৫ রানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।
এই বিষয়ে মাশরাফি সাংবাদিকদের বলেছেন, ‘স্লো ওভার রেটের কারণে আমার ম্যাচ ফির ৪০ শতাংশ এবং অন্যদের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.