সর্বশেষ

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর দুদিনের সফরে আগামীকাল সোমবার ঢাকা আসছেন। নতুন দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।

জয়শঙ্করের এই সফরটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী ‘সার্ক যাত্রা’র অংশ।
জয়শঙ্কর সকাল পৌনে ১০টায় বিশেষ বিমানে ভুটানের রাজধানী থিম্পু থেকে ঢাকা এসে পৌঁছাবেন। সোয়া ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠকের মিলিত হবেন। বৈঠক হবে প্রায় দেড় ঘণ্টা। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন। দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে সাক্ষাত করবেন জয়শঙ্কর। সন্ধ্যা সাড়ে ৬টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন তিনি। রাতে তার সম্মানে ভারতীয় হাই কমিশনারের দেয়া নৈশভোজে অংশ নেবেন তিনি। জয়শঙ্কর পরদিন সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এর মধ্যে সীমান্ত চুক্তির অনুস্বাক্ষর ও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সইয়ের মত অনিষ্পন্ন ইস্যুগুলো থাকবে। নরেন্দ্র মোদির সম্ভাব্য ঢাকা সফর নিয়েও এতে আলোচনা হবে।
সুজাতা সিংকে আকশ্মিকভাবে পররাষ্ট্র সচিবের পদ থেকে সরিয়ে গত ২৯ জানুয়ারি জয়শঙ্করকে দায়িত্ব দেয়া পর মোদি জানিয়েছিলেন, শিগগিরই জয়শঙ্করকে সার্ক দেশগুলোতে পাঠানো হবে। এই ঘোষণার অংশ হিসাবে জয়শঙ্কর ১ মার্চ থিম্পু সফরের মধ্য দিয়ে সার্ক যাত্রা শুরু করেন। ২ মার্চ ঢাকা সফরের পর ৩ মার্চ যাবেন ইসলামাবাদ। ৪ মার্চ আফগানিস্তানের রাজধানী কাবুল সফরের মধ্য দিয়ে সার্ক যাত্রার প্রথম পর্ব শেষ করবেন তিনি। দ্বিতীয় পর্বে সার্কের বাদবাকী দেশগুলোতে ভ্রমণ করবেন ভারতের নতুন এই পররাষ্ট্র সচিব।
থিম্পু সফরে জয়শঙ্কর সার্কের আওতায় সহযোগিতা, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) উপ-আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এক টুইটার বার্তায় জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.