এলিয়েন চরিত্রে অভিনয়ের পর এবার কুস্তিগীর চরিত্রে অভিনয় করবেন আমির খান। আর তাই ওজন বাড়িয়েছেন ২২ কেজি। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, "যখন আমি 'পিকে'র জন্য শুটিং করছিলাম,
আমার ওজন ছিল মাত্র ৬৮ কেজি। শরীরে চর্বির পরিমাণ ছিল শুধু ৯ ভাগ। আর এখন
আমার ওজন হয়েছে ৯০ কেজি।"নতুন সিনেমা 'দাঙ্গাল'-এর জন্য চলছে
আমিরের প্রস্তুতি। আরও জানালেন, চরিত্রের প্রয়োজনে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে
গেছেন তিনি। এমনকি ছুঁয়ে দেখছেন না ডিমও।এছাড়াও আমির জানান, নতুন
এই চরিত্রের জন্য হরিয়ানার আঞ্চলিক ভাষা শিখছেন তিনি। এর আগে 'পিকে'র জন্য
ভোজপুরি ভাষার তালিম নিয়েছিলেন বলিউডের পারফেকশনিস্ট খান।আমির
প্রস্তুতি নিয়েই যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি সিনেমাটির শুটিং।
আমির বলেন, "এখন তিন মাস বাকি আছে শুটিং শুরু হবার, আমরা এখন কলাকুশলী
খুঁজছি।"এনডিটিভি বলছে, 'দাঙ্গাল' সিনেমায় আমিরের চরিত্রটি গড়ে উঠবে
ভারতীয় কুস্তিগীর মাহাভির ফোগাটের ছায়া অবলম্বনে। তার দুই মেয়ে গীতা এবং
ববিতাও ছিলেন কুস্তিগীর। আমির জানান, গীতা এবং ববিতার চরিত্রের জন্য
অভিনেত্রী খুঁজছেন তারা।
'দাঙ্গাল' পরিচালনা করবেন 'ভূতনাথ রিটার্নস' খ্যাত নির্মাতা নিতেশ তিওয়ারি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন