সর্বশেষ

সালাহ উদ্দিন আহমেদও কী গুম হবেন?

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ মানবজমিনকে জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশ্ঙ্খৃলা বাহিনী সদস্যরা সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। হাসিনা আহমেদ আরও বলেন, মঙ্গলবার রাত ১০টা ৮ মিনিটে সালাহউদ্দিন আমাকে সর্বশেষ ফোন দিয়েছিলেন। এসময় তিনি আমাকে কিছু একটা বলতে চাচ্ছিলেন। কিন্তু অকস্মাৎ মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বুধবার দুপুরের আমরা জানতে পারি- তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তিনি বলেন, আমি ধারণা করছি- তিনি আমাকে যখন ফোন দিয়েছিলেন তখনই হয়তো তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন ওই বাড়িতে ঢুকছিল তখন বাড়ির মালিক সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছিলেন। তিনি দেখছেন- দুটি গাড়িতে করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। এঘটনার পর ওই বাড়ির মালিক আজ (বুধবার) দিনের বেলায় বিদেশে চলে গেছেন। এখন আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

আজ রাত ৯.০০ টার দিকে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী বনানী পশ্চিম থানায় সাধারণ ডায়েরী করেছেন।

 উল্লেখ্য গত ৩০শে জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে। পরদিন থেকে দলের দপ্তরের দায়িত্ব পালন করছিলেন আরেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। দলের কর্মসূচি ঘোষণাসহ প্রতিদিনই বিবৃতি দিয়ে আসছিলেন তিনি। মঙ্গলবার বিকালে সর্বশেষ ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচির ঘোষণা দিয়ে বিবৃতি দেন তিনি। আজ সারাদিন তার নামে কোন বিবৃতি আসেনি গণমাধ্যমে।


এন১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.