সর্বশেষ

২ লক্ষ টাকা উতকোচে এজহারভুক্ত দুই আসামী খালাস

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত গত ৪ মার্চ ২ লক্ষ টাকা উৎকোচের বিনিময়ে এজহারভুক্ত মাদক দ্রব্যের ২ আসামীকে থানা থেকে ছেড়ে দিয়েছেন। থানা্র তথ্যমতে, উপজেলার নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের হাসকিং মিলের পার্শ্বে মহাসড়কে সন্ধ্যা ৭টায় ঠাকুরগাও সদর উপজেলার হরিহরপুর গ্রামের খতিবর রহমান’র ছেলে আকরাম হোসেন খোকন (৩৭), ও ওবাইদুর রহমানের ছেলে আকতারুজ্জামান (৩৫)কে ২ বোতল মদসহ জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এসআই ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের থানা হাজতে নেন।

এসআই জমির উদ্দীন বাদী হয়ে এফআইআর বহি-২০১৫ এর ভলিউম নং- ০১ এর ৪৯৪৩৮৫ নম্বর পাতায় বিশেষ ক্ষমতা আইনে ২৫বি(২) ধারামতে ৪ মার্চ মামলা দায়ের করেন। মামলা নং- ৪। । মামলার আইও এসআই ফজলু। পরদিন ওসি সুকুমার মোহন্ত বিকাল ৫টায় আসামীদের থানা হাজত থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেন। পুলিশ আসামীদের থানায় ১ রাত ১ দিন আটক রাখার পর মামলা এজাহারভুক্ত আসামীদের ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে ওসি সুকুমার মোহন্ত বলেন, এসপির সঙ্গে কথা বলে আসামী ছেড়েছি। মামলাটি এসপি নিজেই তদন্ত করবেন।

প্রকাশ থাকে যে, ইতিপূর্বেও এজাহারভুক্ত আসামীকে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনা রয়েছে যা তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওসি ঘটনাটি ধামাচাপা দিতে ৩ দিনের ছুটি নিয়ে সরকারি মোবাইলসহ ঢাকার নামে দিনাজপুরে অবস্থান করছেন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা ওসি সুকুমার মোহন্ত গত ৪ মার্চ ২ লক্ষ টাকা উৎকোচের বিনিময়ে এজাহারভুক্ত মাদক দ্রব্যের ২ আসামীকে থানা থেকে ছেড়ে দিয়েছে। থানা তথ্যমতে, উপজেলার নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হকের হাসকিং মিলের পার্শ্বে মহাসড়কে সন্ধ্যা ৭টায় ঠাকুরগাও সদর উপজেলার হরিহরপুর গ্রামের খতিবর রহমান’র ছেলে আকরাম হোসেন খোকন (৩৭), ও ওবাইদুর রহমানের ছেলে আকতারুজ্জামান (৩৫)কে ২ বোতল মদসহ জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এসআই ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের থানা হাজতে নেন।
এসআই জমির উদ্দীন বাদী হয়ে এফআইআর বহি-২০১৫ এর ভলিউম নং- ০১ এর ৪৯৪৩৮৫ নম্বর পাতায় বিশেষ ক্ষমতা আইনে ২৫বি(২) ধারামতে ৪ মার্চ মামলা দায়ের করেন। মামলা নং- ৪। । মামলার আইও এসআই ফজলু। পরদিন ওসি সুকুমার মোহন্ত বিকাল ৫টায় আসামীদের থানা হাজত থেকে ২ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেন। পুলিশ আসামীদের থানায় ১ রাত ১ দিন আটক রাখার পর মামলা এজাহারভুক্ত আসামীদের ছেড়ে দিয়েছে। এ ব্যাপারে ওসি সুকুমার মোহন্ত বলেন, এসপির সঙ্গে কথা বলে আসামী ছেড়েছি। মামলাটি এসপি নিজেই তদন্ত করবেন।
প্রকাশ থাকে যে, ইতিপূর্বেও এজাহারভুক্ত আসামীকে থানা থেকে ছেড়ে দেয়ার ঘটনা রয়েছে যা তদন্ত করলে প্রমাণ পাওয়া যাবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওসি ঘটনাটি ধামাচাপা দিতে ৩ দিনের ছুটি নিয়ে সরকারি মোবাইলসহ ঢাকার নামে দিনাজপুরে অবস্থান করছেন।
- See more at: http://www.bd24live.com/bangla/article/29682/index.html#sthash.QZ3Qexrk.0mflrhB1.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.