বিশ্বকাপে নিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ।
ওই ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছিলেন লঙ্কান
ওপেনার তিলেকারত্মে দিলশান। ম্যাচে হারের পর এবার দিলশানের কাছে আইসিসি
ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান।
শীর্ষস্থান থেকে সাকিব এক ধাপ নেমে এখন দুই নম্বরে। সোমাবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাকিবকে সরিয়ে এক নম্বর অলরাউন্ডারের জায়গাটা নিজের করে নেন দিলশান।
চলতি বিশ্বকাপে দারুণ পারফর্ম করা দিলশানের পয়েন্ট ৪০৯। চার ম্যাচে ২২৯ রান ও ৩ উইকেট নিয়ে চার থেকে এক লাফে এক নাম্বারে উঠে এসেছেন লঙ্কান অলরাউন্ডার। ৩৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডারের আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাঞ্জেলো ম্যাথুস ৩৯৪ পয়েন্ট নিয়ে আছেন তিনে j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন