ডা. শামারুখ মাহজাবিন (সুমি) হত্যা মামলায় তার
স্বামী হুমায়ুন সুলতান শাদাবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল
বিভাগ। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি
এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ তার জামিন স্থগিত করে
আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানী করেন সহকারী এ্যাটর্নি জেনারেল স্বাধন কুমার বনিক। অপরদিকে আসামীপক্ষে শুনানী করেন মুনসুরুল হক চৌধুরী।
এর আগে গত ২ মার্চ হুমায়ুন সুলতান শাদাবকে জামিন দেন হাইকোর্ট। এরপর ৪ মার্চ হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে একটি আবেদন করেন রাষ্ট্রপক্ষ। শুনানী শেষে চেম্বার বিচারপতি কোনো আদেশ না দিয়ে আবেদনটি শুনানীর জন্য তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সোমবার ওই আবেদনের শুনানী শেষে আপিল বিভাগ জামিন স্থগিত করে আদেশ দেন।
আসামী শাদাব বর্তমানে কারাগারে রয়েছেন। তবে এ মামলার অপর আসামী শাদাবের বাবা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান ও সুলতানের স্ত্রী জামিনে আছেন।
গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির বাস ভবনের বাথরুম থেকে ডা. মাহজাবিনকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন