চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে মারা গেছে চালক। আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন তার সহকারী।
আজ ভোর ৫টার দিকে উপজেলার বাঁশপট্টি এলাকায় গাড়িটিতে আগুন দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মইনুল ইসলাম জানিয়েছেন। নিহত চালকের নাম শিপন (৩৫)। তার বাড়ি বরিশালে।
চালকের সহকারী শাকিল (১৪) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী গ্রামের বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে কাভার্ড ভ্যানটি মাল আনতে সোনা মসজিদ বন্দরের দিকে যাচ্ছিল। পথে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চালক শিপন ঘটনাস্থলেই মারা যান।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নেভান এবং চালকের সহকারীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
Mt
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যানে আগুন,চালক নিহত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন