লন্ডন: প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে
বিদায় নিয়েছে চেলসি। নিজের মাঠে দুই দুইবার এগিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি
ব্লুজদের।বেশির ভাগ সময় ১০ জনকে নিয়ে খেলেও হোসে মরিনহোর দলকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করে ফরাসি জায়ান্টরা।
পিএসজির মাঠে দুই দলের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে উত্তেজনা ছড়ানো ম্যাচও ড্র হয় ২-২ গোলে। অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আটে চলে পিএসজি।খেলার ৩১ মিনিটে বিতর্কিত এক লালকার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। অস্কারকে ফাউল করার কারণে লালকার্ড পান সুইডিশ অধিনায়ক। কিন্তু রিপ্লেতে দেখা যায় হলুদকার্ড পাওয়ার মতোও দোষ করেননি তিনি।
দলের সেরা স্ট্রাইকারকে হরালেও দমে যায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। রোমাঞ্চকর লড়াইয়ে দুইবার সমতা ফিরিয়ে জোসে মরিনহোর দলের বিদায় নিশ্চিত করে তারা।
৮১ মিনিটে গ্যারি ক্যাহিলের গোলে এগিয়ে যায় চেলসি। পাঁচ মিনিট পর পিএসজিকে সমতায় ফেরান চেলসির তাদেরই সাবেক খেলোয়াড় ডেভিড লুইস।
১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে আবার এগিয়ে নেন এডিন হ্যাজার্ড।
দ্বিতীয়বার পিছিয়ে পড়েও হতাশ হয়নি লার ব্লার দল। ১১৪ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভার দারুণ হেডে আবার সমতা ফেরে পিএসজি। তার ফাউলের কারণেই ৯ মিনিট আগে পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা।
ইব্রাহামোভিচ মাঠে না থাকলেও একবারের জন্য দুর্বল মনে হয়নি পিএসজিকে। বল দখলের লড়াইতেও এগিয়ে ছিল তারা। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল দখলে রেখেছে তারা। দুই মিলিয়ে ৩-৩ সমতায় খেলা হলেও চেলসির মাঠে দুই গোল করা কোয়ার্টার ফাইনালে উঠে যায় পিএসজি।j1

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন