সর্বশেষ

সেন্সর বোর্ডের হাতে মৌসুমির ভাগ্য

বড় পর্দায় নিজের মুখ দেখার জ্বরে ভুগছেন মৌসুমী হামিদ ।
প্রশান্ত অধিকারী পরিচালিত ‘হাডসনের বন্দুক’ ছবির মাধ্যমে বড়পর্দায় নাম লেখান এ লাক্স সুন্দরী। ছবিটির কাজ শেষ হওয়ার আগেই মৌসুমী চুক্তিবদ্ধ হন অনন্য মামুন পরিচালিত ব্ল্যাকমেইল ছবিতে।
'ব্ল্যাকমেইল' ছবির কাজ শুরু হয়েছিল গত বছরের মাঝামাঝিতে।সম্প্রতি পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। দুই নায়িকা ববি ও মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করবেন তিনি। ছবিতে ব্ল্যাক মেইলার হিসেবে দেখা যাবে ববি ও মৌসুমী হামিদকে। মিলনকে ব্ল্যাকমেইল করতে গিয়েই ঘটনা মোড় নেবে অন্যদিকে।
 অ্যাকশনের পাশাপাশি ছবিতে রোমান্সও থাকছে সমানতালে।নির্মাতা অনন্য মামুন প্রিয়.কমকে বলেন, ‘ছবিটি বর্তমানে সেন্সরে জমা আছে। সেন্সর সনদ পাওয়ার পরপরই ছবি মুক্তির তারিখ ঘোষণা করবো। একটু ভিন্ন টাইপের গল্প বলার চেষ্টা করেছি ছবিতে। দুর্দান্ত অ্যাকশন যেমন আছে তেমনি দর্শক রোমান্টিকতাও খুজে পাবে।হাডসনের বন্দুক না ব্ল্যাকমেইল, কোন চলচ্চিত্র দিয়ে পর্দায় অভিষেক হতে যাচ্ছে মৌসুমীর। তা এখন সেন্সর বোর্ডের হাতেই..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.