সর্বশেষ

সুন্দরবনের নৌ রুট বন্ধের দাবী জাতিসংঘের

সুন্দরবনের পরিবেশগত ঝুঁকি বিবেচনায় বনের ভেতর দিয়ে নৌ-রুট এখনই বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর পলিন টেমসিস।

সুন্দরবনের শ্যালা নদীতে ট্যাঙ্কারডুবির ঘটনায় জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের যৌথ পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.