সর্বশেষ

ঢাবিতে ছাত্রদল-পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ

বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা চলমান অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় মিছিলে পুলিশ-ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে এবং ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীর মিনার এলাকায় এই মিছিলটি বের করা হয়। এ ঘটনায় ৪ জন আহত এবং ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হলেন ছাত্রদলের মহসিন হলের কর্মী ইউসুফ ও আসাদসহ আরো ২ জন। আহত অবস্থায় আসাদকে গ্রেফতার করা হয়। এছাড়া গ্রেফতারকৃত অন্যরা হচ্ছেন- ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদার, এএফ রহমান হলের জিসান ও শাহবাগ থানা ছাত্রদলের নায়েন। তাদেরকে চানখারপুল মোড় থেকে আটক করা হয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মিছিলটি মোকাররম ভবনের গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারের কাছে গেলে পুলিশ-ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আহত হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি সূর্যসেন হল ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মারুফ-উল ইসলাম রনিক, সরদার আমিরুল ইসলাম সাগর, এসএম হলের ক্রীড়া সম্পাদক তানভীর রেজা রুবেল, জহুরুল হক হলের সহ-দফতর সম্পাদক ফজলুর রহমান খোকন প্রমুখ। এদিকে একই সময় চানখারপুল মোড়ে মিছিল করার প্রস্তুতি নিলে ঢাবি ছাত্রদল নেতা আল মেহেদী তালুকদারসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.