সর্বশেষ

রোনালদোকে হটিয়ে হ্যাটট্রিকের শীর্ষ তালিকায় মেসি

ঢাকা: লিওনেল মেসির রেকর্ড গড়া ‘দুর্দান্ত’ হ্যাটট্রিকে রায়ো ভায়াকানোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রবিবার এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল লুইস এনরিক শিবির।

এছাড়া দলের হয়ে সুয়ারেজ দুটি এবং পিকে করেন একটি গোল।
হ্যাটট্রিকের মাধ্যমে নতুন এক উচ্চতায় উঠেছেন লিওনেল মেসি। ২৪টি হ্যাটট্রিক করে লা লিগার সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখন তিনি। ২৩ হ্যাটট্রিক নিয়ে এতদিন সমান্তরালে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো তালিকায় নেমে গেলেন দ্বিতীয় স্থানে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ৩২তম হ্যাটট্রিক। আরেক দিক থেকে রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। চলতি মৌসুমে লা লিগায় দুজনের গোলই এখন ৩০।
ঘরে মাঠ ন্যু-ক্যাম্পে ম্যাচের মাত্র পাঁচ মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জাভির পাস থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্য ভেদ করেন লিভারপুলের সাবেক এই তারকা। প্রথমার্থে আর কোনো দল গোল করতে পারেনি।বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে জাভির কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন জেরার্ড পিকে। এর পরের গল্পটুকু শুধুই লিওনেল মেসির।
ম্যাচের ৫৬ থেকে ৬৮- মাত্র ১২ মিনিটেই দুর্দান্ত হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। ৫৬ মিনিটে লুইস সুয়ারেজকে ডি বক্সের ভেতরে অবৈধভাবে বাধা দিলে রায়ো ভায়াকানোর টিটো’কে লাল কার্ড দেয়ার পাশাপাশি পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি আর্জেন্টিনার মহাতারকা।
৬৩ মিনিটে ডি বক্সের ভেতরে সুয়ারেজ মেসিকে পাস দেন। বল পেয়ে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন মেসি। ৬৮ মিনিটে পেদ্রোর একটি পাস অসামান্য দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নেন আর্জন্টাইন স্ট্রাইকার। গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।৮০ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ডি বক্সের ভেতরে অবৈধভাবে ট্যাকল করায় রেফারি বার্সেলোনার মিডফিল্ডার দানি আলভেজকে লাল কার্ড দেখান এবং পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন সফরকারী দলের বুয়েনো।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে দলের ষষ্ঠ ‍ও নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৬-১ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল লুইস এনরিকের বার্সেলোনা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬১।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.