সর্বশেষ

আরফিন রুমির মামলা খারিজ

কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার করা মামলা খারিজ করে দিয়েছে আদালত।
প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে রুমির প্রথম স্ত্রী মামলাটি করেন।মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অনন্যা আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত মামলাটি খারিজ করে দেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে লামিয়া ইসলাম অনন্যার বিয়ে হয়।
২০১০ সালের ২৯ সেপ্টেম্বর আরিয়ান নামে তাদের একটি ছেলে সন্তান হয়। এ সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে রুমি দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়া কামরুন নাহার নামে এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন রুমি।অভিযোগে বলা হয়, রুমির সঙ্গে অনন্যার বিয়ে বলবৎ থাকাবস্থায় আসামি সালিশি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন।
২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রুমির বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অনন্যা মামলাটি করেন। এই মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য্য ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.