সর্বশেষ

এবার উলামালীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

কক্সবাজার জেলা ওলামা লীগের বহিষ্কৃত সেক্রেটারি বদিউল আলম সিকদারকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় শহরের রুমালিয়ারছড়া থেকে তাকে আটক করা হয়। আটক ওলামা লীগ নেতা টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার মীর আহমদ সিকদারের পুত্র।কক্সবাজার জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার জানান, সংগঠন পরিপন্থী কাজ করায় তাকে প্রথমে সতর্ক করা হয়। এরপরও সংশোধন না হওয়ায় গত ২৫ নভেম্বর তিনি দল থেকে বহিষ্কৃত হন।দলের পরিচয় ও ক্ষমতার উপর ভর করে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কাজ করেন ওলামা লীগের এ নেতা। কিন্তু বেশী দিন কোন জায়গায় স্থান হয়না তার। নিয়ম বহির্ভূত কাজের দায়ে তাকে বহিষ্কার করে ওই সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। সর্বশেষ তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। সেখান থেকেও বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, ক্রেতা সেজে গিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। তিনিসহ ৪ জনকে আসামী করে মাদক আইনে দু’টি মামলা হয়েছে।

কক্সবাজার জেলা ওলামা লীগের বহিষ্কৃত সেক্রেটারি বদিউল আলম সিকদারকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় শহরের রুমালিয়ারছড়া থেকে তাকে আটক করা হয়। আটক ওলামা লীগ নেতা টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার মীর আহমদ সিকদারের পুত্র।কক্সবাজার জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার জানান, সংগঠন পরিপন্থী কাজ করায় তাকে প্রথমে সতর্ক করা হয়। এরপরও সংশোধন না হওয়ায় গত ২৫ নভেম্বর তিনি দল থেকে বহিষ্কৃত হন।দলের পরিচয় ও ক্ষমতার উপর ভর করে বিভিন্ন সময় বিভিন্ন মসজিদ, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানে কাজ করেন ওলামা লীগের এ নেতা। কিন্তু বেশী দিন কোন জায়গায় স্থান হয়না তার। নিয়ম বহির্ভূত কাজের দায়ে তাকে বহিষ্কার করে ওই সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। সর্বশেষ তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। সেখান থেকেও বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন জানান, ক্রেতা সেজে গিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। তিনিসহ ৪ জনকে আসামী করে মাদক আইনে দু’টি মামলা হয়েছে। - See more at: http://www.dailyinqilab.com/2015/03/04/244017.php#sthash.S025bBpH.GZNSPKNH.dpuf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.