রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে কার্যালয়ের নিচ তলায় অবস্থিত ছাত্র সমাজের কার্যালয়ে আগুন ধরে যায়।এলাকার লোকজন জানান, ভোরে হঠাৎ তার কার্যালয়ের ভেতরে বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে কার্যালয়ের নিচ তলায় তার আগুন জ্বলতে দেখেন।দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় অনেকে ধারণা করছেন।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পথচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন