মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই’র প্রতিনিধিদলের সদস্যরা অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় তারা হত্যাকাণ্ডের কিছু আলামত সংগ্রহ করেছেন। প্রতিনিধিদলটি বৃহস্পতিবার রাত ৮ টায় ঘটনাস্থল পরিদর্শনে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এফবিআইয়ের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে তদন্তের জন্য খুনের আলামত সংগ্রহ করেছেন।
২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার বটতলায় বইমেলায় প্রবেশের নিরাপত্তা ফটকের সামনে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে নিহত হন মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় (৪০)। অভিজিৎ হত্যার তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের সহায়তা করতে বুধবার রাতে ঢাকায় আসে এফবিআইয়ের চার সদস্যের একটি দল

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন