সর্বশেষ

নেইমারের জোড়া গোলে কোপার ফাইনালে বার্সা

বার্সেলোনা: নেইমারের জোড়া গোলে জিতে কোপা ডেল রের ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। বুধবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভিলারিয়ালকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা।
ঘরের প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল মেসি-নেইমার-সুয়ারেজরা। ফলে দুই লেগ মিলিয়ে  ৬-২ গোলে ভিলারিয়ালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো কাতালানরা।
ফাইনালে যেতে হলে তিন গোলে ব্যবধানে হারাতে হবে বার্সাকে। এমন সমীকরণের ম্যাচে খেলার তৃতীয় মিনিটেইনিজেদের মাঠে পিছিয়ে পড়ে ভিলারিয়াল। গোল করেন আগের কয়েক ম্যাচে গোলশূণ্য থাকা নেইমার।
৩৯ মিনিটে গোল করে ভিলারিয়ালকে সমতায় ফেরানোর পাশাপাশি আশা দেখিয়েছিলেন ডস স্যান্টোস। বার্সা ডিফেন্সকে বারবারই পরীক্ষায় ফেলেছেন তারা।

প্রথমার্ধ ১-১ সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের মিনিটে বার্সাকে ফের এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এটা নিয়ে টানা তিন ম্যাচে চার গোল করলেন উরুগুয়ান তারকা। খেলার অন্তিম মুহূর্তে(৮৮মিনিটে) জাভি হার্নান্দেজের অসাধারণ পাস থেকে হেডে গোল করেন নেইমার।j1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.