সর্বশেষ

সত্যিই কি আত্নহত্যা;নাকি হ্যাপির নতুন নাটক,আজকে আসছেন টক-শোতে

বুধবার রাতে ৩০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহননের চেষ্টা করেন বলে নিজেই স্বীকার করেছেন উঠতি চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। কারণ হিসেবে তিনি বলেন, ‘যে জীবনে রুবেলকেই পেলাম না, সে জীবন রেখে লাভ কী? তাই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না।’ হ্যাপি আরো বলেন, ‘আমার জীবনের চেয়েও দামি রুবেল। সেই রুবেলই আজ আমার কাছ থেকে অনেক দূরে। তাকে তো আর এই জীবনে পাব না। তাই এ দুনিয়া থেকে চলে যেতে চেয়েছি। অন্তত তার মুখ তো আর দেখতে হবে না।’
তিনি বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে মাইনাস ৭.৫ মিলিগ্রামের ৩০টি ঘুমের বড়ি দুই ভাগে ভাগ করে ১৫টি করে খেয়ে ফেলি। কিছুক্ষণ পরই আমার মাথা ঘোরা শুরু করে। এরপর আম্মুকে বলি, আমার মাথা ঘুরছে। আর কিছু বলতে পারিনি। গভীর রাতে মুখের ভেতর নল ঢুকিয়ে যখন ডাক্তাররা ওয়াশ করছিল, তখন আমার হুঁশ ফিরে আসে। ভোরের দিকে একপ্রকার গোপনেই হাসপাতাল ছেড়ে বাসায় চলে আসি। এর আগে আমাকে আরো তিনটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু ভর্তি করেনি।’
রাইজিংবিডির সঙ্গে কথা বলার সময় হ্যাপি বলেন, ‘এখন মোটামুটি সুস্থ আছি। চিকিৎসকরা আমাকে রেস্টে থাকতে বলেছেন। এমনকি কারো সঙ্গে কথা বলতেও নিষেধ করেছেন।’
কেন এরকম করতে গেলেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এ জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি। বাবা-মাকে যতটা বুঝতাম না তার চেয়েও বেশি বুঝতাম রুবেলকে। তার জন্যই আমার জীবনের সব হাসি-কান্না। কিন্তু রুবেল তো বুঝল না। তাই তার জন্যই জীবনটাকে বিসর্জন দিতে চেয়েছি। তা তো হলো না! তবু ভাবি, কী হবে বেঁচে থেকে। কার জন্য বাঁচব?’
সবশেষে তিনি বলেন, ‘জীবনটা তো শেষই আমার। সামনে কী করব চিন্তা করতে পারছি না। বাবা-মা অনেক কষ্ট করেছেন। এখনো করছেন। জানি না তাদের এ কষ্টের ঋণ পরিশোধ করতে পারব কি না। আবার তাদের জন্যও একটু বাঁচার সাধ জাগে। আম্মু অনেক কেঁদেছেন। ভাইবোন ও আব্বুও কেঁদেছেন। তাদের জন্য অনেক খারাপ লেগেছে।’
গত বছরের শেষ দিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করার পর থেকে হ্যাপিকে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। দেশের একটি বেসরকারী টিভি চ্যানেলের টক শো-তে উপস্থিত হবেন ফৌজিয়া এরিনার উপস্থাপনায় ‘সিনো মিউজিক’ শিরোনামের একটি অনুষ্ঠানে। বৃহস্পতিবার রাত ১ টা ২০ মিনিটে এ অনুষ্ঠানটি  প্রচার করা হবে। অনুষ্ঠানে হ্যাপি অভিনীত সিনেমাসহ ঢালিউডের বিভিন্ন জনপ্রিয় সিনেমার গানগুলোর বিশেষ অংশ দেখানো হবে। পাশাপাশি সিনেমায় অভিনয় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা  হবে। অনুষ্ঠানে হ্যাপি একটি গানও গেয়েছেন বলে জানা যায়।
অনুষ্ঠানের উপস্থাপিকা ফৌজিয়া এরিনা বলেন, ‘এ অনুষ্ঠানে হ্যাপি তার ভালোবাসার কথা বলেছেন। কিভাবে প্রেমে পড়েছেন এবং কিভাবে তার ভালোবাসার মানুষটি হারিয়ে যাচ্ছে, সে সব কথা শুনিয়েছেন তিনি। এছাড়া একটি গান গেয়েও শুনিয়েছেন হ্যাপি।’
সম্প্রতি উত্তরায় একটি স্টুডিওতে ধারণ অনুষ্ঠানটি পরিচালনাও করেছেন উপস্থাপিকা এরিনা। পরিকল্পনায় রয়েছেন মাকসুমুল আরেফিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.