আসিফ আকবর: বাংলাদেশ স্যাটেলাইট যুগে প্রবেশ করার পর একঝাঁক তারুন্যের সমন্বয়ে সাংবাদিকতা পেশাটির দিনে দিনে উৎকর্ষ সাধন হচ্ছিল। তারপর হঠাৎ করে থেমে গেল স্বাধীন সাংবাদিকতা। কর্পোরেট নামের একটি শব্দ আটকে দিল তারুন্যের অগ্রযাত্রা। টিভি পত্রিকা গুলো বিজ্ঞাপন পেলে কোন কোম্পানীর জালিয়াতির খবর ছাপেনা, দেখায়না। তরুন উদ্যমী স্বপ্ন দেখা সাংবাদিক হয়ে গেল টিভি, পত্রিকার কর্মচারী বা কর্মকর্তা । বাংলাদেশের বেশীর ভাগ টেলিভিশন ও পত্রিকার সম্মানিত মালিক এবং সম্পাদকদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তারা যথেষ্ট বিত্তশালী এবং সমাজের উঁচু স্থানে প্রতিষ্ঠিত। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ফোন কোম্পানীগুলো সহ অন্যান্য রাঘব বোয়ালদের জালিয়াতির মুখোশ খুলে দিতে সাহায্য করুন। সাতদিন আপনারা আপনাদের গনমাধ্যমে কোন প্রভাব খাটাবেন না। সাংবাদিকদের ষ্টাফ থেকে সাংবাদিক হওয়ার সূযোগ দিন। আপনারা শুধু পর্যবেক্ষন করুন। জালিয়াত গুলো প্লেন চার্টার করে পালাবে গনরোষের ভয়ে । আর উদ্যমী সাংবাদিকদের অনুরোধ করছি, আপনারা ওখানে স্বাধীন ভাবে কাজ না করতে পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ভূমিকা পালন করুন। তারুন্য জেগে উঠেছে, জয় আমাদের নিশ্চিত ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন