গত বছরের শেষের দিকে টেক জায়ান্ট অ্যাপল বাজারে এনেছিল তাদের আইফোন ৬
এবং ৬ প্লাস মডেলটি। তার রেশ কাটতে না কাটতেই সংস্থাটি ইতিমধ্যে নতুন
মোবাইল তৈরির কাজ শুরু করে দিয়েছে।
জানা গিয়েছে, নতুন অ্যাপল ফোনটি জলের ভিতরে ও বাইরে সমানভাবে কাজ করতে সক্ষম৷ পাশাপাশি জানা গিয়েছে, নতুন এই মডেলে থাকবে ২১ মেগাপিক্সেল ক্যামেরা। আইফোনের গড়পড়তা সব ফিচারের আমূল পরিবর্তন করা হতে পারে নতুন ফোনটিতে। তবে এ ব্যাপারে অবশ্য অ্যাপল থেকে বিস্তারিত কিছু জানানো হয় নি। কবে নাগাদ এই আইফোনটি বাজারে আনা হবে তাও গোপন রাখা হয়েছে।

এই আইফোন কতটা জনপ্রিয়তা পাবে তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ, স্যামসাং ও
সনি-র মতো সংস্থা অনেক আগেই ওয়াটারপ্রুফ মডেলের স্মার্টফোন বাজার এনেছে৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন