২য় ওভারেই প্রথম উইকেট হারায়
ইনিংসের ৩১.৩ ওভারে ডেভির বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এর আগে ৩য় উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন তিনি। এই ইনিংসে ১০০ বলে ৯৫ রান করেন তামিম। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান এটি। এর আগে ১৬.৫ ওভারে ৫৩ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ৩৮.১ ওভারে ইভানের বলে ম্যাকলিওডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন মুশফিকুর রহিম (৬০)। এর আগে ৩৬.৪ ওভারে ছক্কা হাঁকিয়ে ৩৮ বল খেলে ব্যক্তিগত অর্ধশত রান করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩১৮ রান করে স্কটিশরা।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫৬ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান কোয়েটজার। এছাড়া অধিনায়ক প্রেস্টন মমসেন ৩৯ রান এবং ম্যাট ম্যাচান ৩৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি, নাসির ২টি এবং মাশরাফি, সাব্বির ও সাকিব ১টি করে উইকেট নেন।
বাংলাদেশের একাদশঃ
আনামুল হক, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা , তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
স্কটল্যান্ড একাদশঃ
প্রেস্টন মমসেন, কাইল কোয়েটজার, রিচি ব্যারিংটন, ম্যাথিউ ক্রস, জশুয়া ডেভি, গার্ডিনার, ম্যাট ম্যাচান, ম্যাকলিওড, মাজিদ হক, অলাসদায়ির ইভান ও ইয়ান ওয়ার্ডল।
আরও পড়ুন
N11


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন