সর্বশেষ

আবারো বড় পর্দায় মোশাররফ করিম

জনপ্রিয় টিভি অভিনেতা মোশাররফ করিম আবারো চলচ্চিত্রে অভিনয় করবেন। সার্কাস শিরোনামে ছবিটি পরিচালনা করবেন শরাফ আহম্মেদ জীবন। ছবির চিত্রনাট্য লিখেছেন গাউসুল আযম শাওন। জানা গেছে, কমেডি ধাঁচের এই ছবিতে মানব জীবনের নানাদিক-বেদিক তুলে ধরা হবে, এবং গল্পের ভিতর থেকে অনেক উপদেশ বেরিয়ে আসবে যা মানুষের জীবনে চলার পথে পাথেয় হিসেবে কাজ করবে। চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু হতে পারে। ছবিটি নিয়ে মোশাররফ দারুণ আশাবাদী। তিনি মনে করেন তার আগের ছবির মতো নতুন চলচ্চিত্রটিও দর্শকরা সাদরে গ্রহণ করবেন। এর আগে মোশাররফ করিম দারুদিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গলার নাম্বার, প্রজাপতি এবং টেলিভিশন
ছবিতে অভিনয় করছেন। a11

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.