সর্বশেষ

মঞ্চে চিতপটাং ম্যাডোনা


ব্রিট অ্যাওয়ার্ড ২০১৫ চলাকালীন মঞ্চে পারফর্ম করতে গিয়ে পড়ে গিয়েছেন পপ তারকা ম্যাডোনা। মঞ্চের সিঁড়ি থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতই ছুটে গিয়ে এক নৃত্য শিল্পী তাকে উঠিয়ে নেন এবং তার পরনে থাকা বৃহদাকার পোশাকের আলগা ঝুল খুলে দেন। ব্রিবতকর এই পরিস্থিতিতে নিজেকে মুহূর্তের মধ্যে সামলে নেন ম্যাডোনা এবং আবারও মঞ্চে উঠে গান শুরু করেন। তবে ভালো খবর হলো, খুব বেশি চোট লাগেনি বিশ্বখ্যাত এই পপ তারকার।
ওই সময়ে ‘লিভিং ফর লাভ’ এই গানটির সঙ্গে পারফর্ম করছিলেন ম্যাডোনা।মঞ্চে চিতপটাং ম্যাডোনা

অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে ভক্তদের উদ্দেশে ইন্সটাগ্রামে ম্যাডোনা বলেন, ‘আমি ভালো আছি। আমার পোশাকটি খুব বেশি আঁটসাঁট ছিল সেজন্যে এমনটি হয়েছে।’
সেই সঙ্গে ম্যাডোনা আরও বলেন, ‘ওপরে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।’
এরপর তিনি তার গানের ভাষাতেই বলেন ‘থাঙ্ক ফর ইউর গুড উইসেস’ অর্থাৎ (তোমার শুভ কামনার জন্যে ধন্যবাদ)।  মঞ্চে চিতপটাং ম্যাডোনা

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এড. সিরান এবং স্যাম স্মিথ পুরষ্কার  গ্রহণের পরেই মঞ্চে উঠে আসেন ম্যাডোনা। এরপরেই ঘটে এই অপ্রত্যাশিত দুর্ঘটনাটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.