সর্বশেষ

বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে সহিংসতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ পুড়িয়ে মারছে আল্লাহ তাদের সুমতি দিক। আসলে এসবতো খুন করা। এটাতো গণহত্যা। যারা এটা করছে, তারা খুনের দায়ে অভিযুক্ত। কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না।

কেউ রাজনৈতিক ভুল করলে তার খেসারত জনগণ দেবে কেন- প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, মানুষের মাঝে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে, তখন হঠাৎ করে এ তাণ্ডব কেন? নিশ্চই জনগণের স্বার্থে নয়। এটা ব্যক্তিস্বার্থে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.