সর্বশেষ

লিবিয়ায় বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

  লিবিয়ার পূর্বাঞ্চলীয় একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ক্ষয়-ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। ইসলামপন্থী বিরোধী এক জেনারেল ঘাঁটিটি ব্যবহার করেন। ঘাঁটির ব্যবস্থাপক শনিবার এ কথা জানান।
লাবরাকের বাইরে আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অজ্ঞাতনামা হামলাকারীরা ৪টি রকেট হামলা চালায়। এই বিমানবন্দর থেকে জেনারেল খালিফা হাফতারের বাহিনী পূর্বে ইসলাম পন্থীদের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে। খবর এএফপি’র।সাম্প্রতিক মাসগুলোতে এই বিমানবন্দর লক্ষ্য করে প্রায়ই হামলা চালানো হয়। এখানে বেসামরিক ও সামরিক টার্মিনাল রয়েছে।
ইসলাম পন্থীদের ঘাঁটি দেরনা থেকে বিমানবন্দরটি প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সম্প্রতি স্থানীয় জিহাদিদের দ্বারা ২১ জন কপটিক ক্রিশ্চানকে হত্যার প্রতিশোধ হিসেবে এ এলাকায় মিশর ও লিবিয়া বিমান হামলা চালাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.