বাংলাদেশে তিনদিনের ব্যস্ত সফর শেষে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মমতা এবং তার সফরসঙ্গী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রিবাহী ফ্লাইটে আনুমানিক গতকাল শনিবার রাত ৯টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বিদায় জানান।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে সম্মানিত অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিনদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেন মিসেস বন্দোপাধ্যায়।
সফরকালে একুশে প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের যৌথ এক সভায় যোগদান ছাড়াও তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সম্মানে অর্থমন্ত্রী এ এম এ মুহিত আয়োজিত এক চা-চক্রেও যোগদান করেন।
মমতা বন্দোপাধ্যায় শুক্রবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ ছাড়াও শুক্রবার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বন্ধনকে আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন মমতা।
শুক্রবার সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, পর্যটনমন্ত্রী দীপক অধিকারী এমপি, মুনমুন সেন এমপি, সঞ্জয় মিত্র, মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা মমতা বন্দোপাধ্যায়ের সফরসঙ্গী ছিলেন।
এ ছাড়াও প্রখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী ও ইন্দ্রনীল সেন, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কবি সুবোধ সরকার এবং অভিনেতা অরিন্দম শীলও তার সফরসঙ্গী হিসেবে বাংলাদেশ সফর করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন