সর্বশেষ

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা এখনো স্থগিত হয়নি, সিদ্ধান্ত কাল

বৃহস্পতিবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা এখনো স্থগিত হয়নি, সিদ্ধান্ত আগামীকাল নেয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার পরীক্ষার আগে দু’ঘণ্টা এবং পরীক্ষা শেষে দু’ঘণ্টা হরতাল শিথিলের আহ্বান করেন। যাতে শিক্ষার্থীরা তাদের পরীক্ষাটি দিতে পারে। সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা ছাড়ছি না। আশা করছি শিক্ষার্থীদের কথা বিবেচনা তারা হরতাল প্রত্যাহার করবেন।’

এসময় তিনি বিএনপির কাছে হরতাল প্রত্যাহারেরও অনুরোধ জানান।

আগামী শুক্র ও শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। T[340]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.