সর্বশেষ

হ্যাপিকে নিয়ে আবারো অশ্লীল শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম


ডিসেম্বরের মাঝামাঝি থেকে আলোচনায় আসেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। মূলত ১৩ ডিসেম্বর ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করলে নড়েচড়ে ওঠে গোটা দেশ। টক অব দ্য
কান্ট্রিতে পরিণত হন হ্যাপি। এমনকি হ্যাপি-রুবেলের ঘটনা স্থান করে নেয় ভারতীয় গণমাধ্যমেও কিন্তু সেটা অশ্লীল আর কুরুচিপূর্ণ।

‘লোভনীয় শরীরের লোভ দেখিয়ে সেলুলয়েডে উত্থান হ্যাপির’ এমন এক আপত্তিকর শিরোনামে যথেষ্ট বাজে শব্দ ব্যবহার করে বাংলাদেশের কোন এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের একটি অনলাইন নিউজ পোর্টাল কলকাতা ২৪x৭। তবে বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম হ্যাপিকে নিয়ে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে তা উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি। এর আগে গত শুক্রবার হ্যাপিকে নিয়ে কুরুচিপূর্ণ এক শিরোনামে সংবাদ প্রকাশ করেছিল পোর্টালটি।

মঙ্গলবার সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল :-

এবার নাজনিন আখতার হ্যাপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল৷ ঢলিউডের এই উঠতি মডেল-অভিনেত্রীর চরিত্র নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন ঝিনাইদহের নায়ক হাফিজুর রহমান৷ ওরফে আশিক৷ হ্যাপির প্রতারনার রং-বেরংয়ের কেচ্চাকাহিনী তুলে ধরলেন আশিক৷
আশিকের মাধ্যমে হ্যাপির প্রতারনার চাঞ্চল্যকর সব তথ্য তুলে ধরেছে বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যম৷ অনেক দিন ধরে মিডিয়ায় গরম গরম খবর পরিবেশিত হচ্ছে অভিনেত্রী হ্যাপি ও ক্রিকেটার রুবেলের অবৈধ শারীরিক সম্পর্ক নিয়ে। কিন্তু এর নেপথ্যে আছে আরও নানা কাহিনী। আর এই কাহিনী জানাতে গিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কিছু অন্তরঙ্গ ছবি সামনে এনেছে আশিক।

কিভাবে হ্যাপির উত্থান? ২০১০ সালের মাঝামাঝি হ্যাপি মডেলিং-এর মাধ্যমে মিডিয়ায় আত্মপ্রকাশ করে। এরপর রুপোলি জগতের বিভিন্ন প্রযোজকের সঙ্গে তার সখ্যতা বেড়ে উঠতে থাকে। এমনকি নিটল শরীরের লোভ দেখিয়েও বিভিন্ন প্রযোজকের মনে জায়গা করে নিতে নানা ধরনের চেষ্টা চালাতে থাকে হ্যাপি।

আশিক মূলত টেলিফিল্মে কাজ করার জন্য হ্যাপির মায়ের সঙ্গে কথা বলে হ্যাপিকে নিয়ে আসে। কিছুদিন আশিকের সঙ্গে মোবাইলে কথাবলার পর বাড়তে থাকে সখ্যতা। এই আশিকই নানা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।নায়ক আশিকের সঙ্গে টেলিফ্লিমে অভিনয়ের কথা বলে বিভিন্ন লোকেশনে ফটো সেশন করেই হ্যাপি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ।

হ্যাপি এভাবে শরীরের লোভ দেখিয়ে ক্রিকেটার রুবেলসহ বিভিন্ন ছেলেকে ফাঁসিয়েছে বলে দাবি আশিকের৷
হ্যাপি প্রতিদিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বন্ধুদের নিয়ে আড্ডায় মশগুল হয়ে উঠতো৷ এবং নেশা করে বন্ধুদের ফ্ল্যাটে রাত কাটাতো।

এক চিত্র পরিচালক হ্যাপিকে নিয়ে নাকি প্রায় এক থেকে দেড় বছর একটি ফ্ল্যাটে রোজ রাত কাটাতেন৷ নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, হ্যাপি এভাবে বিভিন্ন মানুষকে শরীরের মায়াজালের ফাঁদে ফেলে প্রচুর টাকা রোজগার করে নিয়েছে।

হ্যাপির পারিবারিক খোঁজ নিয়ে জানা গিয়েছে, হ্যাপির বাবার পরিচয়ে দু’জন মানুষ আছেন৷ বর্তমানে তাঁর মা নাকি নতুন একজনকে বিয়ে করে সংসার করছেন।[j]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.