শেষ পর্যন্ত খুব বেশিদূর বাংলাদেশের বিপক্ষে লড়াই করা হয় নি। ফলাফল ৪৪ বল বাকি থাকতে ১০৫ রানের জয় নিয়ে বিশ্বকাপ শুরু করলো মাশরাফি বিন মুর্তজার দল।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের ব্যক্তিগত সংগ্রহে ভর করে সবকটি হারিয়ে ৫০ ওভার শেষে ২৬৭ রান তোলে বাংলাদেশ। সাকিবের ব্যাট থেকে আসে ৬৩ রান এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৭১ রানের ইনিংস খেলেন।
জবাবে মাত্র ৪২.৫ বল অবধি দীর্ঘস্থায়ী হয় আফগানিস্তানের ইনিংস। ১৬২ রানেই থেমে যায় গত এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ৩২ রানে জয় পাওয়া দলটির ইনিংস।
ধস নামানোয় সবচেয়ে এগিয়ে ছিলেন অধিনায়ক মাশরাফি। নয় ওভারে মাত্র বিশ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। এছাড়া দুটি উইকেট নেন সাকিব আল হাসান। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ৪৪ ও সামিউল্লাহ শেনওয়ারি ৪২ রান করেন। আগামী ২১ তারিখ ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন