সর্বশেষ

কাল ঢাকায় আসছেন মমতা

ডেস্কঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে, পররাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণে তার এই শুভেচ্ছা সফর। মমতার এই সফরের মধ্য দিয়ে তিস্তা আর স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন সহজ হব বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় অন্যদের মধ্যে আছেন সেখানকার নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, দীপক আধিকারি এমপি, অভিনেত্রী মুনমুন সেন এমপি, মুখ্য সচিব সঞ্জয় মিত্র। তার প্রতিনিধি দলে বিশিষ্ট সাংস্কৃতিক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিরা রয়েছেন। মমতা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মুখ্যমন্ত্রীর সম্মানে চাচক্রের আয়োজন করবেন। মমতা ব্যনার্জি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

তিনদিনের এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশকিছু সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র হতে জানা যায়, মমতা ব্যানার্জিকে ভিআইপি প্রটোকল দেয়া হবে। বাড়তি হিসেবে থাকবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা।
এম৩১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.