সর্বশেষ

বিপুল বোমা- অস্ত্রের সম্ভার এখন চট্টগ্রামে


বাংলাদেশের চট্টগ্রামে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত অভিযানচালিয়ে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়।
র‍্যাব সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান ওই বাসা থেকে ৩০ ধরনের বোমা তৈরির সরঞ্জাম, বস্তাভর্তি ১৫০ কেজি বিস্ফোরক দ্রব্য, ৭৬টি হাতবোমা ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া অনেকগুলো ফ্লাস্ক, গ্লাভস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যবহৃত বুটসহ অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে।
এর আগে ১৯ শে ফেব্রুয়ারি হাটহাজারীতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্য অনুযায়ী এই অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.