সর্বশেষ

ইংল্যান্ডের সাথে প্রস্তুতি ম্যাচে জিতল পাকিস্তান।

ওয়ানডে সেঞ্চুরি নিয়ে দুঃখ আছে মিসবাহ–উল–হকের মনে। আজ সেঞ্চুরি পেলেও সেই দুঃখ ঘুচত না। ম্যাচটা তো আর অফিশিয়াল নয়। তবে আন–অফিশিয়াল ম্যাচেও ওয়ানডে সেঞ্চুরি না পাওয়া সেই হতাশাটা থাকলই। মিসবাহ অবশ্য ৯১ রানে অপরাজিত থাকার দুঃখটা ভুলতে পারেন এই ভেবে, টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাও জিতে আত্মবিশ্বাসে টইটম্বুর থেকেই বিশ্বকাপ মিশন শুরু করতে পারছে তাঁর দল। আজ ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ইংল্যান্ডের বেঁধে দেওয়া ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই বিপদে পড়েছিল পাকিস্তান। ৭৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করেন মিসবাহ আর উমর আকমল। পঞ্চম উইকেটে শুধু ১৩৩ রানের জুটিই গড়েননি দুজনে, ওভারে প্রায় ছয়ের কাছাকাছি রান তুলে আস্কিং রেটটাকে নাগালের মধ্যেই রেখেছিলেন। উমর স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে ৬৫ রান করে ফিরলেও অন্যপ্রান্তে অটল ছিলেন মিসবাহ। শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড গ্যারি ব্যালেন্সের ৫৭ আর জো রুটের ৮৫ রানের সৌজন্যে ৮ উইকেটে তোলে ২৫০ রান।      :MT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.