সর্বশেষ

বলিউডে আসছে "xxx "মুভি।

ছবির নাম ‘XXX’, তাও আবার বলিউডে! চমক জাগানো হলেও, এটাই সত্যি করে তুলতে চলেছে বালাজি প্রোডাকশন৷ ইয়ুথ ইরোটিকাকে মাথায় রেখে তৈরি তাদের পরবর্তী ছবির নাম  এটাই।
রাগিনি ‘এমএমএস(২)’ হোক বা ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে বোল্ড বিষয় ও দৃশ্যের আনাগোনা বরাবরই থাকে বালাজি প্রোডাকশনের ছবিতে। মা শোভা কাপুরকে সঙ্গে নিয়ে বলিউডের এই সেরা প্রোডাকশন হাউসটিকে প্রায় একা হাতে গড়ে তুলেছেন পরিচালক-প্রযোজক একতা কাপুর। বরাবরই হটকে কাজ করা তাঁদের বৈশিষ্ট। টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রেও প্রায় বিপ্লবই এনেছিলেন একতা। নানা সম্পর্ককে ভিত্তি করে তৈরি একের পর এক সিরিয়ালে দর্শক টেনে রেখেছিল তাঁর সিরিয়াল। সম্প্রতি আরও এক শো-এর পরিকল্পনা করেছেন একতা। যেখানে উঠে আসবে বিবাহিতা মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার কথা৷ সেখানে মূল চরিত্রে দেখা যাবে সোনালি বেন্দ্রেকে৷ তবে এই শো-এর পাশাপাশি নতুন ছবি নিয়েও সমান উৎসাহী একতা।
বালাজি’র অন্যতম  কর্ণধার একতার মা  অবশ্য এই প্রোজেক্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন৷ ছবির বিষয়ের কথা মাথায় রেখেই ছবির সঙ্গে নাম যাওয়া না পছন্দ তাঁর। ছবিতে ইয়ুথ সেক্সকে কেন্দ্র করে থাকবে ছটি গল্প। ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন কেন ঘোষ। এর আগে ‘ইসক ভিসক’, ‘চান্স পে ডান্স’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি।
তবে এ ধরনের নাম বা বিষয় কি সেন্সরের ছাড়পত্র পাবে? সেন্সর প্রধানের রদবদলের পর বদলেছে বেশ কিছু নিয়মকানুন৷ তার মধ্যে থেকেই বলিউডি ছবি বেছে নিতে পারবে এমন সাহসী নাম? আপাতত সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডে।
MT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.