সর্বশেষ

মিরপুরে গুলিবিদ্ধ ৪ লাশ উদ্ধার

রাজধানী ঢাকার মিরপুর থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মিরপুরের কাজীপাড়া বাইশবাড়ী ও টেকনিক্যাল মোড় এলাকায় রবিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পেট্রোলবোমা নিক্ষেপের সময় তারা গণধোলাইয়ের শিকার হয়ে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ আরো জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, পেট্রোলবোমা নিক্ষেপের সময় জনতা তাদের গণধোলাই দিলে তারা নিহত হন। তবে নিহতদের প্রত্যেকের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
এরপর পুলিশ চারজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে বাইশবাড়িতে তিনজন ও টেকনিক্যাল মোড়ে একজন নিহত হন বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.