সর্বশেষ

কেমন হতে পারে বাংলাদেশ ও আফগানিস্তানের সম্ভাব্য দল

মঙ্গলবার ছিল বাংলাদেশের ঐচ্ছিক অনুশীলন। সে ম্যাচের আগের দিন বলে এই ব্যাপার। আর অনুশীলনে ঠিকই হাজির হয়েছিল বাংলাদেশের চার পেসার। ছিলো বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামও। তাইজুলের একটু ব্যথার সমস্যা আছে। দলের একাদশের রূপটা প্রায় নিশ্চিত। তবু প্রশ্ন আছে মমিনুল হককে নিয়ে। তার জায়গায় ব্যাটিং অর্ডারে সৌম্য সরকারের উপস্থিতি ভালো হলেও হতে পারে। কয়েক ওভার বলও করার সুযোগ থাকে তাতে সৌম্যের।
বাংলাদেশের সম্ভাব্য দল : এনামুল হক, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান/নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

ম্যাচের আগের দিনের বিকেলে ফ্লাড লাইটে অনুশীলন বেছে নিয়েছে আফাগানিস্তান। তাদের ফাস্ট বোলার শাপুর জারদানের সামান্য ইনজুরি সমস্যা আছে। তবে খেলার জন্য তৈরি থাকবেন তিনি, এমনই জানা গেছে।
আফগানিস্তানের সম্ভাব্য দল : জাভেদ আহমাদি, উসমান গনি, আসগর স্তানিকজাই, নজিবুল্লা জারদান, সামিউল্লা শেনওয়ারি, মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জারাই, গুলবাদিন নাইব/মিরওয়াইস আশরাফ, দৌলত জারদান, হামিদ হাসান, শাপুর জারদান। Mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.