বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকার মান্নান টাওয়ার থেকে সোমবার
গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে ওসি মোহাম্মদ মহসিন জানান।
গ্রেপ্তাররা হলেন- সরোয়ার কামাল, শহীদুল ইসলাম ও মফিজুর রহমান রাসেল। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয় বলে ওসি মহসিন জানান।
তিনি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মান্নান টাওয়ারের সপ্তম তলার একটি
বাসা থেকে পেট্রোল বোমা ও ককটেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।”
বাসাটি
শিবির কর্মীরা মেস হিসেবে ব্যবহার করতেন জানিয়ে তিনি বলেন, শিবিরের
চট্টগ্রাম মহানগর উত্তর ও বাকলিয়া থানার নেতারা পেট্রোল বোমা ও হাতবোমাগুলো
সেখানে রেখেছিল বলে গ্রেপ্তাররা জানিয়েছে।
“তিন শিবিরকর্মী মঙ্গলবার বাকলিয়া এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন