সর্বশেষ

চেলসি-পিএসজি ম্যাচ ড্র

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট চেলসি ও প্যারিস সেইন্ট জার্মেইন(পিএসজি)। তবে প্যারিস থেকে জয় নিয়ে ফিরতে পারেনি হোসে মরিনহোর দল। ফরাসি ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা।

খেলার ৩৬ মিনিটে প্রতিপক্ষের মাঠে প্রথম গোল পায় চেলসিই। তিন ডিফেন্ডারের কারিশমায় এগিয়ে যায় সফরকারীরা।প্রথমে জন টেরির ক্রস থেকে দারুণ ব্যাকহিল করেন গ্যারি কাহিল। সেই বল বুলেট হেডে জালে জড়ান ব্রানিস্লাভ ইভানোভিচ।

প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুরন্ত ফুটবল খেলে পিএসজি। ফলও পায় তারা। ৫৪ মিনিটে হেড থেকেই গোল করে দলকে সমতায় ফেরান উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।


এরপরও বেশ কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ করে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। দুদলের ফিরতি লেগ হবে আগামী মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে।j1
 
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.