ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্সেলোর গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে জার্মান ক্লাব শালকে জিরো ফোরকে ২-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।
খেলার শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে রিয়াল। ২৬ মিনিটে এগিয়ে যায় তারা। তিন ম্যাচ গোলশূণ্য থাকার পর গোল করেন রোনালদো। কাভাহালের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন সিআর সেভেন। এটি চ্যাম্পিয়নস লিগে তার সাত ম্যাচে ষষ্ঠ গোল।
প্রথমার্ধে পিছিয়ে পড়া শালকে ম্যাচে ফিরতে চেষ্টা করেছে খুব। কিন্তু পারেনি। ভাগ্যও তাদের সাথে ছিল না। ৭০ মিনিটে তাদের নিশ্চিত গোল প্রতিহত হয় ক্রসবারে।
এরপর ৭৯ মিনিটে দ্বিতীয়বার এগিয়ে যায় রিয়াল। রোনালদোর দেয়া বলে অসাধারণ ফিনিশিং দেন মার্সেলো। শেষ ১০ মিনিটে অনেক চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোনো। দল। দুই দলের ফিরতি লেগ হবে আগামী বুধবার, রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে।
এদিকে, একই রাতে সুইজ ক্লাব বাসেল ও পর্তুগীজ ক্লাব পোর্তোর খেলাটি ১-১ গোলে ড্র হয়।j1


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন