সর্বশেষ

এফ বি আই আসবে অভিজিৎ রায় হত্যার তদন্ত করতে

মুক্তচিন্তার লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ায় এফবিআই এ হত্যাকাণ্ডটির তদন্তে উৎসাহী বলে একটি সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে গতকাল এফবিআইর পক্ষ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে সূত্রটি উল্লেখ করে। ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার পর তদন্ত করেছিল এফবিআই ও ইন্টারপোল। ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে এফবিআইও। তারা এরই মধ্যে ডিবির সঙ্গে যোগাযোগ করেছে।
অভিজিৎ ও তাঁর স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই বিষয়টিকে এফবিআই আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। এর আগেও বিভিন্ন সময় অনেক চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশের বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে বিদেশের তদন্ত সংস্থার মধ্যে তথ্য বিনিময় হয়েছে। অনেক ক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে কাজ এগিয়ে নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.