যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর গুলিতে তিন মুসলিম শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ক্রেইগ স্টিফেন হিকস (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশ নিহতদের পরিচয় পেয়েছে। এরা হলেন : ২৩ বছরের দিয়াহ শাদ্দি বারাকাত, তার স্ত্রী ২১ বছরের ইউসোর মোহাম্মদ এবং ইউসেরের বোন ১৯ বছরের রাজান মোহাম্মদ আবু-সালহা। ফুটবল ও বাস্কেটবলপ্রেমী দিয়াহ শাদ্দি বারাকাত নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের ছাত্র ছিলেন। তিনি ফিলিস্তিনি শিশুদের জরুরি দন্ত পরিচর্যা সামগ্রী পাঠানো একটি দাতব্য প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক ছিলেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ডিসেম্বরে দিয়াহ ও ইউসোর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত হিকস ফেসবুকে নিজেকে একজন নাস্তিক বলে দাবি করেন। তিনি নিয়মিত সব ধর্মের নিন্দা করে লেখা ও ছবি পোস্ট করেন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য মুসলিম শিক্ষার্থীরা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
MT
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
তিন মুসলিম শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন