সর্বশেষ

কোপা দেল রের সেমিফাইনালে মেসির গোলে বার্সার জয়।

লিওনেল মেসি গোল করছেন। গোল করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আর তাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ জায়ন্ট ক্লাব বার্সেলোনা। টানা দশম ম্যাচে জয়ের রেকর্ডও গড়েছে বার্সেলোনা।
কাতালানদের পক্ষে মেসি, ইনিয়েস্তা ছাড়াও পিকে করেছেন গোল। আর প্রতিপক্ষের ম্যানুয়েল ত্রিগারেস দূরপাল্লার শটে গোল করে চমকে দেন স্বাগতিক ক্যাম্প নু্ এর বার্সা ভক্ত ও সমর্থকদের। রবিবার অ্যাথলেটিক বিলবাওকে ৫-২ গোলে হারানোর টাটকা স্মৃতি নিয়েই নিজেদের মাঠে গুরুত্বপূর্ণ খেলায় নামে বার্সা। মেসি দলের মূল ভূমিকা পালন করেছেন। শুরু থেকেই আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে মেসির দল। সুয়ারসের সাথে মেসির ওয়ান টুয়ে গোলের সুযোগ এসেছিল। কিন্তু ভিয়ারিয়াল গোলরক্ষক আসনজো বাঁচিয়েছেন দলকে। গোলের সন্ধানে একের পর এক সুযোগ তৈরি করতে চেয়েছে বার্সা। বিরতির চার মিনিট আগে দারুণ এক সুযোগ মেলে। সুয়ারেস বলটা পেয়েছিলেন। তারপর চমৎকার পাস দিয়েছেন মেসিকে। মেসির এমন গোল করতে ভুল হয়না কখনোই।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় চাপে থেকেছে ভিয়ারিয়াল। এই চাপের মাঝেও প্রথমার্ধের স্টপেজ টাইমে তাদের সামনে আসে চমৎকার সুযোগ। লুসিয়ানো ভিয়োতোর সেই চেষ্টা অসাধারণভাবে সামলেছেন গোলকিপার স্টেগান। ওই আক্রমণ সতর্কবার্তা পাঠিয়েছিল বার্সাকে। কিন্তু পুরোটাই সতর্ক হতে পারেনি বার্সা। ৪৮ মিনিটে ত্রিগারেস ২৫ গজ দূরে থেকে যে শটে গোল করেন, তা ঠেকানোর উপায় থাকেনি।
ভিয়া রিয়াল এই গোলের আনন্দ উৎসব তখনো শেষ করতে পারেনি। এর মধ্যে আক্রমণ চালিয়ে বসে বার্সেলোনা। এবার ইনিয়েস্তা ও সুয়ারেস কয়েকবার নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করেছেন। তারপর প্রায় ১২ গজ দূর থেকে চমৎকার এক গোল করেছেন ইনিয়েস্তা। এটি ৪৯ মিনিটের ঘটনা। আর ৬৪ মিনিটে পিকে আরেকটি গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
MT

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.