সর্বশেষ

হরতালে বৃহস্পতিবারের পরীক্ষা ৭ মার্চ

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে।

বুধবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এ তথ্য দিয়ে বলেন, ‘বৃহস্পতিবারের পরীক্ষা হবে আগামী ৭ মার্চ শনিবার সকাল ১০টা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

২০-দলীয় জোট বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের সময় বৃদ্ধি করায় এই পরীক্ষা পেছানো হলো। এর আগে অবরোধের মধ্যে রবিবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.