তবে কি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর তকমা হটিয়ে বিয়ে করে সংসারজীবন শুরু করবেন সালমান খান! আপাতত সালমান-ভক্তদের এ আশা পূরণ না হলেও সামনে হয়তো এমন সুখবর শোনার সৌভাগ্য হবে তাঁদের। তবে একজন ভালো স্বামী হওয়ার চেয়ে একজন ভালো বাবা হতেই বেশি আগ্রহী বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি দুবাই-এ একটি জুয়েলারি ব্র্যান্ডের শাখার উদ্বোধনের সময় একথা জানান তিনি।
সম্প্রতি দুবাই এ একটি জুয়েলারি ব্র্যান্ডের পণ্যদূত হয়েছেন সালমান। কাজের অংশ হিসেবে তিনি শহরটির বিভিন্ন জায়গায় শাখার উদ্বোধন করছিলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান বলেন, স্বামী হওয়ার চেয়ে বাবা হতেই আমি বেশি আগ্রহী।
ভবিষ্যতে সেটেল হওয়ার বিষয়ে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান বলেন, আমি সবসময় বিয়ের কাছাকাছি পৌঁছে যাই। স্রষ্টা অনেক দয়ালু। হয়তো আমার ভাগ্যও একদিন খুলে যাবে। আশা করছি, খুব শিগগিরই এটা ঘটবে। তবে বিয়ের চেয়ে আমার তালিকায় আগে সন্তানরাই রয়েছে। ‘দাবাং’ খ্যাত এ অভিনেতা বলেন, যদিও আমি বিয়ে ছাড়াই সন্তান নেওয়ার কোনো উপায় এখনও বের করতে পারিনি। তবে ‘কিক’ অভিনেতা সালমানের ভাগ্য আদৌ কবে খুলবে তা দেখতে ভক্তকুলের অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন