সর্বশেষ

৮৫টি দেশের সিম কার্ডেও এনএসএ'র নজরদারি

আবারও নতুন গোয়েন্দা নথি প্রকাশ করে হইচই ফেলে দিলেন এডওয়ার্ড স্নোডেন। এবারে ফাঁস করা নথি থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ সিম কার্ড নির্মাতা প্রতিষ্ঠানেও নজরদারি চালিয়েছে। আর মার্কিন এই গোয়েন্দা সংস্থাকে এই কাজে সহযোগিতা করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জেনারেল কমিউনিকেশনস হেডকোয়ার্টারস (জিসিএইচকিউ)।

স্নোডেনের ফাঁস করা এসকল ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ সালে এনএসএ এবং জিসিএইচকিউ কর্তৃক নেদারল্যান্ডের সিম নির্মাতা প্রতিষ্ঠান জিমাল্টো হ্যাকিংয়ের শিকার হয়েছিল। আর এই হ্যাকিংয়ের ফলে বিশ্বের মোবাইল ফোন ব্যবহারকারীদের একটি বড় অংশ গোয়েন্দা সংস্থা দুটির নজরদারির আওতায় চলে আসে। বিশ্বের ৮৫টি দেশের সাড়ে চারশোর মত মোবাইল ফোন অপারেটর জিমাল্টোর তৈরি সিম কার্ড ব্যবহার করে।

এই কাজে প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীদের উপর নজরদারি চালাতে শুরু করে গোয়েন্দারা। পরবর্তীতে তাদের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় সিম কার্ডের হাজার হাজার এনক্রিপশন কোড। আর এই কোড ব্যবহার করেই সিম কার্ডের মাধ্যমে প্রেরিত তথ্য ডিকোড করে সেখানে নজরদারি চালাতে সক্ষম হয় গোয়েন্দা সংস্থা দুটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.