বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিরক। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্নার গ্রেপ্তারের প্রসঙ্গও উঠে আসে।
সংবাদ সম্মেলনে জনৈক বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর ইতিমধ্যেই মহাসচিব অবহিত হয়েছেন এবং এই ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো মহাসচিবের দেওয়া দায়িত্ব অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ করছেন।
Mt
আপনি কি মনে করেন ব্লগার অভিজিৎ হত্যার পিছনে জামায়াত-শিবিরের হাত আছে?
আমাদের সম্পর্কে
খালেদাজিয়ার গ্রেফতারী পরোয়ানায় উদ্বেগ জাতিসংঘ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন