সর্বশেষ

আগুনের ঝুঁকিতে শাহরুখের অনুষ্ঠান

টেলিভিশনের পর্দায় খুব শিগগিরি শুরু হতে যাচ্ছে শাহরুখ খানের নতুন রিয়েলিটি শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং ‘ক্যায়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়’ এর পর বলিউড বাদশাহ শাহরুখ খানকে তৃতীয়বারের মতো টিভি শো উপস্থাপনা করতে দেখা যাবে নতুন রিয়েলিটি শোয়ের মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌন’-এর একটি বিশেষ পর্বের শুটিং চলছিল মুম্বাইয়ের আর কে স্টুডিওতে। সেসময় হঠাৎ সেটে আগুন লেগে যায়। সেটে উপস্থিত ছিলেন শাহরুখ খান, করণ জোহর, ফারাহ খান, আলিয়া ভাট এবং আনুশকা শর্মা।

আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ফায়ার সার্ভিস বিভাগে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। জানা গেছে, সেটে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে ক্ষয়-ক্ষতি খুব বেশি হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

prottoy news24 | Distributed By pnbd24.com | Designed By pnbd24.com

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.