সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনের
এক অদ্ভুত আচরণের ছবি ৷ ফেসবুক ও ট্যুইটারে এই নিয়ে চলছে জোরদার কিসসা আর
রসাল মন্তব্যের কথোপকথন ৷ আমেরিকার নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব অ্যাস্টন
কার্টারের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী স্টেফাইন কার্টারের সঙ্গে জো
বিডেনের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়েছে ওই ছবিতে ।
১৭ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা সচিব হিসেবে হোয়াইট হাউসের রুজভেল্ট হলে শপথ নেন অ্যাস্টন কার্টার । সেখানে দেখা যাচ্ছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্টজো বিডেন নবনিযুক্ত প্রতিরক্ষা সচিবের স্ত্রীর পিছনে গিয়ে দাঁড়ান ৷ তারপর তাঁর দুই কাঁধে হাত দিয়ে কানে কানে কিছু বলতে দেখা যায় বিডেনকে ৷ শুধু তাই নয়, কথা বলার সময় স্টেফাইনের খোলা চুলে প্রায় মুখ ঘসতেও দেখা যায় জো বিডেনকে ৷ স্টেফাইনের মুখ তখন লাল হয়ে উঠেছে ৷
বিব্রত মুখে একটু হাসার চেষ্টা করছেন তিনি ৷ পাশে তখন অ্যাস্টন কার্টার দাঁড়িয়ে শপথ নিচ্ছেন ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে আমেরিকার রাজনৈতিক কেচ্ছাকাহিনির জগতে ৷ যদিও বিডেনের সমর্থকরা তাদের নেতার পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন, ‘বিডেন বিডেনই’৷ প্রসঙ্গত, প্রতিরক্ষা সচিবের পদ থেকে চাক হেগেলকে মার্কিন প্রেসিডেন্ট ওবামা সরিয়ে দেওয়ার পরই দায়িত্ব পেলেন অ্যাস্টন কার্টার ৷
N11

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন